দুটি কবিতা ॥ ফকির ইলিয়াস
__________________________________________________---------------------
দ্বিতত্ত্বের দুইখন্ড
---------------------ক
একটা রাত রূপবদল করতে এসেছিলো আমার
দরোজায়। একটা চিল উড়ে গিয়েছিলো ছুঁতে
সেই রাতের রূপ। ভুল করে ফুলগুলো কাছে এসে
বলেছিলো , অজানাই থাক দিনমালা, দিনের গ্রহন।
খ
কেউ দেখে ফেলবে জেনেও দিনেই পালাতে চেয়েছিলো
নদীদের ছায়া। তুমি পাহারার দায়িত্বে ছিলে , তবু কেনো
একটি বার বলোনি ,নদীরা দিনে ঘুমায় আর রাতে জেগে থাকে ।
------------------
গুহাজীবন
------------------আমার প্রতিবেশী ছিল আলখেল্লা পরা একটুকরো রাত,ডানপাশে
কয়েকটা মাকড়শা বুনছিল তাদের স্বপ্নজাল।আর শুকনো পাতার
মর্মরে বাজছিল অনাগত দিনের দ্যোতনা, কিছু সমবেত পিঁপড়ে
খুঁড়ছিল মাটি। মাঝে মাঝে এভাবে খুঁড়ে যেতে হয় - তা আমার
আগেই জানা ছিল। কালো বন্দুকটার গায়ে হেলান দিয়ে আমি
যে মমতার স্থির চিত্র আঁকতাম , সেও থাকতো বহুদূরে কারণ
এই গুহাজীবন তার কখনোই পছন্দ ছিলো না। কেবল আমিই
একটা পালিত পাঁজর সম্বল করে বেছে নিয়েছিলাম বেদনার তৎসমপর্ব।
একদিন গুহা থেকে বেরিয়ে আমি পেলাম সে এক অন্য মানব-
জীবন ! যেখানে মানুষ মাটি খুঁড়তে জানে না। দাঁড়াতে পারে না
ভালোবাসার স্বপক্ষে। দ্বেষের দ্বিতীয়জীবন নিয়ে তারা দেশ
ছেড়ে যায় - তবু সমবেত হয় না .. হতে পারে না ..হতে পারে না।

অভিনন্দন কবি । দু'টো কবিতারই পুরো প্রাণ পেলাম। আরো পড়তে চাই এমন হৃদয় কাড়া কবিতা ।
উত্তরমুছুনআপনার কবিতাগুলো আমাকে বিমোহিত করেছে কবি!
উত্তরমুছুনভাবনার অপূর্ব প্রকাশ ! সত্যিই ভালোলাগা কবি।
উত্তরমুছুনদারুন কবিতাগুলো। ভালো লেগেছে কবি।
উত্তরমুছুনচমৎকার কবিতা কবি।আমি মুগ্ধ!
উত্তরমুছুনভাব চিত্রের সুন্দর প্রকাশ! অনেক ভালোলাগা জানবেন কবি।
উত্তরমুছুন