পল্লব সেনগুপ্ত
----------------------------------------------------------------------------------------------
সত্যিই কি জানতে চাও হৃদয়ের খোঁজ
নিজে আগে সাহসী মানুষ হও,
তার বিষন্ন বিপন্ন ঠোঁটে একবার তাকাও
চোখ রাখ চোখে,
হৃদয়ের আলো যদি একবার পড়ে নিতে পার
জেনে যাবে সব কথা
যা কিছু গোপন অব্যক্ত রেখেছে এতকাল।
ভালবাসা বিনিময় করে জেনে নিতে পার
যদি পড়ে নিতে পার দৃষ্টির অক্ষর,
একাগ্রতা জেনে নিতে পার তার
দীর্ঘশ্বাস গুণে গুণে বুঝে নিতে পার প্রতিক্ষার কষ্ট,
হৃদয় যদি ফোঁটাতে পার মুখের ক্যানভাসে
অবলীলায় জেনে নিতে পার মনের খবর।
যতবেশি সদালাপী হবে তত বেশি সুখপাঠ্য হবে,
উন্মুক্ত উন্মুখ হলে হৃদয়ের পথ, সহজ সরল হবে চলা,
ভরসার প্রত্যয় যেন থাকে
করতলে পায় যেন আস্থার ওজস্বী চাপ।
চোখের জলে ডুব দিয়ে দেখো অভিমান কতটা গভীর,
চাওয়া আর পাওয়ার ফারাক বুঝে নাও,
আস্থার স্থাপনা পেলে মনের দরজা আপনিই যাবে খোলে,
তুমি শুধু তৈরি করো বিশ্বাসের ভিত।
.jpg)
হৃদয় যদি ফোঁটাতে পার মুখের ক্যানভাসে
উত্তরমুছুনঅবলীলায় যেনে নিতে পার মনের খবর।
অপূর্ব কথার শৈলীতে অতিব নান্দনিক কাব্যিকালাচন।
অপার মুগ্ধতা রেখে গেলাম