শনিবার, ৭ মার্চ, ২০১৫

এখন আমি অন্যরকম >< মোসলেহ্ উদ্দিন বাবুল


মোসলেহ্ উদ্দিন বাবুল
-----------------------------------------------------------------------------------------------------------------------
এখন আমার বুকের মাঝে
আগলে রাখা কষ্টগুলো
ভীষণ রকম সুখেই আছে,
এখন আমি নিজের মতো
হাসতে পারি,
গাইতে পারি, হাঁটতে পারি
কান্না এলে নির্বিবাদে কাঁদতে পারি
বুকের কাছে জড়িয়ে রাখা স্বপ্নগুলো
ইচ্ছেমতো খুলতে পারি
গুটিয়ে নিয়ে রাখতে পারি
মাটির ঘরের দেয়াল ঘেঁষে
আঁধার কোনে ।
এখন আমি অন্যরকম
এখন আমার দরকারই নেই
শংকা-ভয়ের,
এখন আমি সুখেই আছি ,
কষ্টগুলো জড়িয়ে রেখে
ভালোবাসার নীল চাদরে
ভীষণ রকম সুখেই আছি ।

২টি মন্তব্য:

  1. অনিন্দিত কথাগুলোও স্বাধীন কেউ কিছু বলকে পারবে না
    কবিতারর শব্দরাও আপনার মতোন দাদা ভাই....
    অনেক মুগ্ধ হলাম আপনার চেতনার রং দেখে এ কবিতাপটে...

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1