তার ভুলে যাওয়া এমন একদিন হঠাৎ
------------------------------------------------------------------------------------------------------------------
তার জন্মদিনে আমাকে ডাকবে বলেছিলো সে
এই কথা তাকে কি করে মনে করাবো ?
অনুপস্থিত কাউকে উদ্দেশ্য করে
কবিতা বা কিছু লেখা আমার পছন্দ নয় ।
শুধু আজও আমি ডিসকাউন্ট কুপন খুঁজি ...
আর কথা বলার সময় আমার কপালে ভাঁজ পড়েনা আজকাল তেমন
তাই, আমার আগুনহীন দৃষ্টি আরও নিস্প্রভ লাগে নিশ্চয়ই
এরই মধ্যে এমন একদিন হঠাৎ ,
আমার নিজেরই পুরনো কবিতার মধ্যে দেখি
সে বসে আছে
যার আমাকে জন্মদিনে ডাকার কথা ছিলো ।।
শেষ প্রহরিণী
-------------------------------------------------------------------------------------------------------------------
আমাকে যেন চায় এই রাত্রিগুলি
তাদেরও দাবী আছে এই সত্তার ওপর
শেষ প্রহরিনী যেন বলে
"সারাদিন এতজনকে দিলে এত কিছু
যেতে যদি চাও সকালের দিকে
যাবার আগে আমাকেও কিছু দাও"
তাই বুঝি রাত রাত
জেগে শুয়ে , বসে থাকা , উঠে পড়া
মোবাইলে নীল এল সি ডি - যেন স্পেস শিপ
..................বারোটা কুড়ি
কবিতার পাঁচ ছয় লাইন রাস্তা হাঁটলো কিছুক্ষণ
তারপর একটা চল্লিশ --
সে আমাকে গান শোনায় - - -
--- শব্দহীন রেডিওয় মেহেদি হাসান
কতযুগ হয়ে গেছে প্রেম গেছে চলে
বিরহের দুঃখ ও পায় না আজকাল ব্যর্থ প্রেমিক
এই গান সঙ্গী হলো , তারও পর
আমি কোথায় ?
আড়াইটে -- কেউ নেই , আমি একা
শুধু উষ্ণ রাত্রির রাস্তা আর ফ্রিজের ঠাণ্ডা জল
কখন যেন দাঁড়িয়ে পড়ে শেষ প্রহরিণী
........................আমি হারিয়ে যাই ।।
.jpg)
.jpg)
তুটদুটি কবিতাই অসাধারণ
উত্তরমুছুনভিন্ন রকমের ভিন্ন স্বাদের অনবদ্য লেখনি
অনেক ভাল লাগা রেখে দিলাম এ সাহিত্য পুরিতে....