সুমা জায়গীরদার
--------------------------------------------------------------------------------------------------------------------------
প্রেম পিয়াসী ঐ দীঘিতে
আমি সেদিন মধ্যরাতে...
দিয়েছিলাম ডুব;
হঠাৎ কে হ্যাঁচকা টানে...
নিলো আমায় অতল গহীনে;
ভয়ে আমি চুপসে গেলাম খুউব !
ভালোবাসার ঐ শুভ্র জলে
ডুবলে জানি সব হারাবে...
ছেড়ে দিলাম ডুব সাতারের লোভ;
তখন শুনি দিঘির জলে...
গহীন থেকে সে ডেকে বলে
কিরে,তুই প্রেম পিয়াসী খুউব !

কী অপূর্ব লিখেছো আপু! অসাধারণ তোমার অনুভূতির প্রকাশ।
উত্তরমুছুনঅনেক ভাল লাগলো পড়ে!