মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪

অ ন্ধ কা র



সুমন নিনাদ
------------------------------------------------------------------------------------
অন্ধকারে স্বপ্ন ভাঙ্গে সপ্ন যেন ঠুনকো কাঁচঅন্ধকারে একলা ঘরে বিবেকের নগ্ন নাচঅন্ধকারে বুকের বামে সাবেক আগুনের আঁচঅন্ধকারে কফিন থেকে চুরি হয় সভ্যতার লাশতবুও সূর্য ওঠে পৃথিবীতে,কপট আলোয় ঝলসে দিতে,মহাকালের অন্তর্বাস।অন্ধকারে ধ্রুপদি সপ্নেরা তুমুল উন্মাদনায় মাতেঅন্ধকারে কারো শরীর চলে যায় অন্য কারো হাতেঅন্ধকারে দোপেয়ে মানুষ কখনোবা হায়না সাজেঅন্ধকারে আমার কানে নিঃশব্দতার আর্তনাদ বাজেতবুও অন্ধকারে সাজতে ভুত,শরীর নিজেকে করে প্রস্তুত,চোখে মুখে মেখে ফসফরাস।অন্ধকারে ধর্ম দেখায় তার ফোকলা দাতের হাসিঅন্ধকারে সুন্দরের উপমা গলে পরতে চায় ফাঁসিঅন্ধকারে প্রহরী কুকুর হানা দেয় মনিবের অন্তঃপুরেঅন্ধকারে শ্যামের বাঁশি বেজে ওঠে কোন বন্য সুরেতবুও অন্ধকারে সাজতে শ্যাম,কত রহিম আর কত রাম,
প্রতিদিন ঘরে ফিরে হয়ে লাশ।

২টি মন্তব্য:

  1. অন্ধকারে প্রহরী কুকুর হানা দেয় মনিবের অন্তঃপুরে...

    ভালো লাগ্লো কবি।

    উত্তরমুছুন
  2. আপনার লেখনি ভিন্ন ধাচের।ভালো লাগে তবে ফন্ট একটু চেঞ্জ করে দিলে ভালো হয় কবি।

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1