সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

তুই এবং তুমি


সৈ য় দ রু ম্মা ন
...................................................................................................................................................

সন্ধ্যার মাধুর্যে আজ পুরাতন এই চোখে কোন রঙ দেখা দিয়েছিলো,
কতদিন চোখাচোখি-তবু তার এতোটুকু মোহনিয়া রূপ খুঁজি নাই,
দমকা হাওয়ার স্রোতে পাল্টে যায় দৃষ্টিবোধ, কীভাবে সে পরানে পশিলো-
নিরুত্তর সংবিধান-মোনালিসা হেরে যায়-মুহুর্মুহু বিস্ময়ের ঠাঁই।
বোধের প্রাচুর্যে দৃষ্টি কীভাবেই ‘তুই’ থেকে উঠে আসে ‘তুমি’র যাদুতে-
গোধূলির মগ্ন দিন, রিকশার খোলা হুডে কাক ভেজা শ্রাবণ-সুন্দরে,
মনুব্যারেজের পরে সুগন্ধি ঘাসের ছোঁয়া, ধরে ধরে হেঁটেছি বাহুতে-
অনুভূতিহীন ছিলো। কীভাবেই সে-ই আজ তুমি হয়ে তোলে সুর ধড়ে।
কত মিহি দিন গেছে-কলেজের করিডোরে বাদামের শব্দে ভেসে ভেসে
সহজিয়া গল্পগুলো জ্যোৎস্নার আলোতে আজ মনে হয় বড় মধুময়-
নিপুণ শব্দের ভিড়ে টের পাই তোকে নয়- তোমাকেই গেছি ভালোবেসে
বিস্ময়ের হৃদে হেঁটে-নির্নিমিখে ভালোবাসি, ফের খুঁজি-অতীত অন্বয়|
কোন সে বর্তিকা এসে পাল্টে দিলো দৃষ্টিবোধ; হৃদয়ের রঙ চারিধারে-
সেই পরিচিত ঠোঁটে অনির্বাণ স্বপ্ন বুনে অন্তহীন ভালোবাসি তারে।


(চলে গেলে নিয়ে যায় সবি ২০০৫ )

৯টি মন্তব্য:

  1. দারুণ বিন্দউ থেকে সিন্ধু ভালোবাসার বিস্ফোরণ ! মন ছুঁয়ে গেলো কবি ! কেমন আছেন ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সাগর ইরফান ভাই, ভালো থাকায় ভালো আছি । হৃদয় দিয়ে কবিতাকে পড়ার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা

      মুছুন
  2. বোধের প্রাচুর্যে দৃষ্টি কীভাবেই ‘তুই’ থেকে উঠে আসে ‘তুমি’র যাদুতে-

    ভালোবাসার সুন্দর প্রকাশ ! জয়তু ভালোবাসা...

    উত্তরমুছুন
  3. হৃদয় দিয়ে কবিতাকে পড়ার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে। ভাল থাকার জুদ্ধে ভাল থাকুন। সাগর ইরফান ভাই, ভালো থাকায় ভালো আছি ।

    উত্তরমুছুন
  4. বাহ্‌ কবি,ভালোলাগা যে অপার...অভিনন্দন আপনাকে।

    উত্তরমুছুন
  5. ভালোবাসার সিক্ত পদাবলী ! আমি যে স্নাত হলাম কবি !

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1