মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০১৫

সে আমার চিরকালীন >< অনুপ দত্ত



 অনুপ দত্ত
------------------------------------------------------------------------------------------------
ভালবাসা যুদ্ধ ভালবাসি
আগুনের সাথে রিক্ত শীতল জ্বালিয়ে কি লাভ
মানুষ ও মুখে
মুখ ও মানুষে
এসো শেষ করি যে এখনও জেগে আছে
আমার শরীর আর তোমার শরীর গন্ধ মাঝে৷
আমার নিজের ভিতরে ক্ষতি নেই
কারা বলে দেবে ভালবাসা পরিমান
যারা ভালবাসা নিয়ে হারার সতীর্থ একদিন
আমি আমার নিজের অন্তঃজে বসবাস করি
তোমাকে জানার আগে
আমি ভালবাসা প্রতিহত করিনি
গোলাপ বাগানে ছড়িয়ে দিয়েছি নিঃস্পাপ৷
তারা আর তোমায় কি জানাবে৷
আমার ভাল মন্দ নেই
আমি এক মানুষ
সে তুমি জেনে গেছ বহুদিন
তোমার সাথে হৃদয়ে করেছি বৃক্ষরোপন৷
আমি আমার নিজের অন্তঃজে বসবাস করি
সেই ভাল বরং তুমি কিছু বলো
ভালবাসা ভয়
ভয়ে ভালবাসা
একজীবন বা এক জীবনীকাল
এ ভাবেই ভালবাসা বাড়ে৷
দীঘল চোখে মুক্ত চুম্বনে
যখন সে আঁখি বন্ধ করো,সে এক গর্ব
যখন সে আঁখি আমায় অন্ধ ক’রে, সে দুই গর্ব
সে তোমার সে আমার চিরকালীন৷



২টি মন্তব্য:

  1. ভালবাসার ফল উৎপাদনই ভালবাসার সমাপ্তি হয় না
    দুটি শরীরের গন্ধ মাঝে ভালবাসার নতুন যুদ্ধ ডাকা যেন যে জেগে আছে তাকে দিয়ে...
    অনেক গভীর কল্পায় আঁকা এ কাব্যিকাল্পনাটি
    অনেক ভাল লাগা রেখে গেলাম

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1