সৈ য় দ রু ম্মা ন
...................................................................................................................................................
সন্ধ্যার মাধুর্যে আজ পুরাতন এই চোখে কোন রঙ দেখা দিয়েছিলো,
কতদিন চোখাচোখি-তবু তার এতোটুকু মোহনিয়া রূপ খুঁজি নাই,
দমকা হাওয়ার স্রোতে পাল্টে যায় দৃষ্টিবোধ, কীভাবে সে পরানে পশিলো-
নিরুত্তর সংবিধান-মোনালিসা হেরে যায়-মুহুর্মুহু বিস্ময়ের ঠাঁই।
বোধের প্রাচুর্যে দৃষ্টি কীভাবেই ‘তুই’ থেকে উঠে আসে ‘তুমি’র যাদুতে-
গোধূলির মগ্ন দিন, রিকশার খোলা হুডে কাক ভেজা শ্রাবণ-সুন্দরে,
মনুব্যারেজের পরে সুগন্ধি ঘাসের ছোঁয়া, ধরে ধরে হেঁটেছি বাহুতে-
অনুভূতিহীন ছিলো। কীভাবেই সে-ই আজ তুমি হয়ে তোলে সুর ধড়ে।
কত মিহি দিন গেছে-কলেজের করিডোরে বাদামের শব্দে ভেসে ভেসে
সহজিয়া গল্পগুলো জ্যোৎস্নার আলোতে আজ মনে হয় বড় মধুময়-
নিপুণ শব্দের ভিড়ে টের পাই তোকে নয়- তোমাকেই গেছি ভালোবেসে
বিস্ময়ের হৃদে হেঁটে-নির্নিমিখে ভালোবাসি, ফের খুঁজি-অতীত অন্বয়|
কোন সে বর্তিকা এসে পাল্টে দিলো দৃষ্টিবোধ; হৃদয়ের রঙ চারিধারে-
সেই পরিচিত ঠোঁটে অনির্বাণ স্বপ্ন বুনে অন্তহীন ভালোবাসি তারে।
(চলে গেলে নিয়ে যায় সবি ২০০৫ )

দারুণ বিন্দউ থেকে সিন্ধু ভালোবাসার বিস্ফোরণ ! মন ছুঁয়ে গেলো কবি ! কেমন আছেন ?
উত্তরমুছুনসাগর ইরফান ভাই, ভালো থাকায় ভালো আছি । হৃদয় দিয়ে কবিতাকে পড়ার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা
মুছুনবোধের প্রাচুর্যে দৃষ্টি কীভাবেই ‘তুই’ থেকে উঠে আসে ‘তুমি’র যাদুতে-
উত্তরমুছুনভালোবাসার সুন্দর প্রকাশ ! জয়তু ভালোবাসা...
ভালোবাসা ! দারুন !
উত্তরমুছুনহৃদয় দিয়ে কবিতাকে পড়ার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে। ভাল থাকার জুদ্ধে ভাল থাকুন। সাগর ইরফান ভাই, ভালো থাকায় ভালো আছি ।
উত্তরমুছুনবাহ্ কবি,ভালোলাগা যে অপার...অভিনন্দন আপনাকে।
উত্তরমুছুনভালোবাসার সিক্ত পদাবলী ! আমি যে স্নাত হলাম কবি !
উত্তরমুছুনঅসাধারণ লিখনি!
উত্তরমুছুনভালোলাগা জানিয়ে গেলাম...
উত্তরমুছুন