সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

মন্টির সার্ট

মোসলেহ উদ্দিন বাবুল

মন্টির সার্ট নাকি নিয়ে গেছে চোরে
তাইতো সে বাড়ীময় বন বন ঘোরে ।
'সার্ট কই সার্ট কই' কেবল চেঁচায়,
সব্বাই সার্ট খোঁজে, সেদিকে কে চায় !

চেঁচামেচি, গোলমাল, কেঁদে কেটে সারা,
'কোথা আছে সার্ট চোর !' তোলপার পাড়া ।
'এথা খোঁজো, হেথা খোঁজো, খোঁজো সবখানে,
খুঁজে দেখো কোন দেশে কোন লোক জানে !'

কোথাও পেলো না কেউ কোন যে খবর,
'খাসা সার্ট ছিলো, আহা, রংটা জবর !'
সব্বাই ফিসফাস আপসোস করে,
'কোন পথে চোর এলো, সার্ট নিতে, ঘরে !'

ছোট আপু মৌসুমী এলো সবশেষে,
মন্টির পাশে এসে বললো সে হেসে -
'সব খুঁজে দেখেছো তো, দেখেছো কি গায়ে !'
যারা ছিলো আশে পাশে, আর ডানে-বায়ে -
হা হা, হো হো, খিক খিক, কি তুমুল হাসি !
তার কাছে নস্যি যে ট্রেনেরও বাঁশী !
হেসে হেসে চিৎপাৎ, লুটোপুটি খায়,
কেউবা নিজের পেটে তবলা বাঁজায় ।

চোর খুঁজে ধুলো মাখা সব পায়ে পায়ে,
আসলে সার্ট যে আছে মন্টিরই গায়ে ।

৬টি মন্তব্য:

  1. অনেকদিন পর আপনার কবিতা পড়লাম ভিন্ন আমেজে।ভালোলাগা রেখে গেলাম বাবুল ভাই।

    উত্তরমুছুন
  2. চোর খুঁজে ধুলো মাখা সব পায়ে পায়ে,
    আসলে সার্ট যে আছে মন্টিরই গায়ে ।

    আমিও তাই বলি কবি।ভালো লেগেছে খুব।এমন লেখা আরো চাই।

    উত্তরমুছুন
  3. আসলে সার্ট যে আছে মন্টিরই গায়...হাহ্‌ হা হা ভাইয়া,দারুণ হয়েছে।

    উত্তরমুছুন
  4. চোর খুঁজে ধুলো মাখা সব পায়ে পায়ে,
    আসলে সার্ট যে আছে মন্টিরই গায়ে।

    উত্তরমুছুন
  5. 'সব খুঁজে দেখেছো তো, দেখেছো কি ুরব...হা হা হা

    উত্তরমুছুন
  6. হেসে হেসে চিৎপাৎ, লুটোপুটি খায়,
    কেউবা নিজের পেটে তবলা বাঁজায় ।

    হা...হা...হা...কবি।ভালো লেগেছে খুব।

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1