সোমবার, ১২ জানুয়ারি, ২০১৫

আশ্চর্য রমণ >< কৌশিক বন্দ্যোপাধ্যায়



কৌশিক বন্দ্যোপাধ্যায়
----------------------------------------------------------------------------------------
তার সঙ্গে প্রতিবার মিলনের সময়
আমি কৌমার্য লাভ করি -
সেই একই যন্ত্রণা
সেই একই বিস্ময়
সেই একই নেশা, উন্মাদনা, পরিপূর্ণতা ।
তার থাকে কখনও নিখুঁত
আবার কখনও আলগা ছন্দ
কখনও দুই তীর বেঁধে বেঁধে চলা
কখনও ছাপিয়ে ছাপিয়ে ...
পরের মুহূর্তে তার ভঙ্গী কি হবে
জানা নেই ,
প্রতিটি রাস্তার শেষে তার রয়েছে চমক ।
এমনই রমণ আমার ঘটে কাব্যের সহিত ।

২টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. আহ্ কি মনমুগ্ধকর লেখনি! যেন তাকিয়ে আমার পানে কি চাই তা কে জানে স্মৃতি প্রেম কথা।
    অনেক ভাল লাগলো

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1