কৌশিক বন্দ্যোপাধ্যায়
----------------------------------------------------------------------------------------
তার সঙ্গে প্রতিবার মিলনের সময়
আমি কৌমার্য লাভ করি -
সেই একই যন্ত্রণা
সেই একই বিস্ময়
সেই একই নেশা, উন্মাদনা, পরিপূর্ণতা ।
তার থাকে কখনও নিখুঁত
আবার কখনও আলগা ছন্দ
কখনও দুই তীর বেঁধে বেঁধে চলা
কখনও ছাপিয়ে ছাপিয়ে ...
পরের মুহূর্তে তার ভঙ্গী কি হবে
জানা নেই ,
প্রতিটি রাস্তার শেষে তার রয়েছে চমক ।
এমনই রমণ আমার ঘটে কাব্যের সহিত ।
.jpg)
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনআহ্ কি মনমুগ্ধকর লেখনি! যেন তাকিয়ে আমার পানে কি চাই তা কে জানে স্মৃতি প্রেম কথা।
উত্তরমুছুনঅনেক ভাল লাগলো