শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৫

মেঘ বালিকা -৭ >< প্রদ্যোত রায়


প্রদ্যোত রায়  
--------------------------------------------------------------------------------------------------

ভুল গুলো সব ফুল হয়ে আজ উঠল ফুঁটে,
ভুল করেইতো ভুল মেয়েটি-
ভুল বেদীতেই মাথা কুটে।
আমি তাকেই খুঁজেছিলাম,
আমায় সে ও-
সকাল গেল গড়িয়ে দুপুর
শেষ বিকেলেও-
আমরা দুজন
পাইনি খুঁজে-
কেউ কাহারেও।
মেঘবালিকা সাঁঝের বেলায় পেলাম যদি-
আগুন স্রোতের বানের জলে ভাসাও নদী।


1 টি মন্তব্য:

  1. বাহ্ কি কত চমৎকার ভাবে বর্ণিত সেই মেঘ বালিকার কাব্যিক গল্পটি
    অনেক ভাল লাগা ও মুগ্ধতা রেখে গেলাম...প্রিয় দাদা ভাই

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1