মোসলেহ উদ্দিন বাবুল
========================================================================
ঠিক কবে থেকে,
স্মরণে আসেনা,
তোমার হাতের মধ্যে হাত
অন্য হাতে আলতো স্পর্শ, ঘাড়ে, গলায়, অস্ফুট চিবুকে...
বাঁ'কানের কাছাকাছি এসে, নম্র কন্ঠে হাওয়ায় কম্পন -
'ভালবাসি' ...
তারপর জপমালা, ভালবাসি, ভালবাসি, ভালবাসি ...
সার্টের বোতাম দু'টো
আলতো আঙ্গুলে খুলি, না লাগাই,
নিজেই বুঝিনা !
তুমি তো কখনো সেন্ডো গেঞ্জি পড়োনা ।
কলমটা গুঁজে দিই বুক পকেটের পাশে,
আজকাল সার্টে কেন পকেট থাকেনা !
'ফেরা-পথে আধ কিলো মরিচ এনো,
তুমি তো লংকা ছাড়া খেতেই পারোনা',
কাঁচা মরিচের কথা বেশী করে মনে থাকে,
ওর প্রিয় সালাদ বানাবো ।
অফিস ছুটির পরে ফিরবে 'সে',
হাত খালি, পকেটে প্যাকেট ।
মরিচটা ভুলে গেছে, এটা তার নিত্য-রুটিন !
পেন্টের পকেট থেকে আলগোছে তুলে এনে
গুঁজে দেয় ব্লাউজের ফাকে, ছোট্ট প্যাকেট !
কিট-কাট, আমার পছন্দ-চকলেট,
এটুকু সে কখনো ভোলেনা ...
এখনো কি খুকী আছি নাকি !
বোঝেনা সে, বুঝতেও চায়না
মনে মনে সারাদিন দেখা ...
এমনো তো হতে পারে ! প্রাণে থাকা অনিন্দ পুরুষ
এমনি বাস্তব হয়ে উঠে আসবে চোখের পাতায় !
সত্যি সত্যি পথে ঘাটে কখনো বা দেখা হয়ে যাবে
যার সাথে স্বপ্ন সহবাস ...

এমনো তো হতে পারে ! প্রাণে থাকা অনিন্দ পুরুষ
উত্তরমুছুনএমনি বাস্তব হয়ে উঠে আসবে চোখের পাতায় !
সত্যি সত্যি পথে ঘাটে কখনো বা দেখা হয়ে যাবে
যার সাথে স্বপ্ন সহবাস ...প্রত্যাশা পূর্ণ হোক কবি।
এখনো কি খুকী আছি নাকি !
উত্তরমুছুনবোঝেনা সে, বুঝতেও চায়না...
হাহ্ হা হা্...এখনো সেই আগের অনুভূতি ভাইয়া ! মুগ্ধ হলাম সত্যিই !!
চমকপ্রদ কবিতার জন্য অভিনন্দন কবি।সবার লেখনিতে হোক আপনার ভালোবাসার পরশ...
উত্তরমুছুনধন্যবাদ ।
উত্তরমুছুনবালিকার চটুল প্রেম ! মন্দ লাগেনি,আমাকে পিছনে নিয়ে গেলো !!
উত্তরমুছুনআপনার অনুভূতির পরশে মুগ্ধ হলাম কবি। এক যুগ পর আপনাকে আবারো কবিতার প্লাটফর্মে দেখে পুলকিত হলাম!
উত্তরমুছুন