বুধবার, ২০ আগস্ট, ২০১৪

বালিকার স্বপ্ন থাকে



মাসুম রহমান আকাশ
===========================================================

বালিকার স্বপ্ন ছিল - !

অনেক স্বপ্নের ফুল
একটা একটা করে সুতো বেঁধে
মালায় গেথেছে, সাদা সাদা
                  ছয়টা ফুলের পর
রক্তরাঙা একটা গোলাপ
তারপরে কাঠালি চাঁপারা
একে একে সাজায় পশরা
তারপর রক্তজবা - !

বালিকার স্বপ্ন থাকে,
বালিকারা স্বপ্ন দিয়ে স্বপ্নকে
                        সাজায় -

জানেনা সে -
স্বপ্নগুলি একদিন
     'থাকে' থেকে 'ছিল'
            হয়ে যাবে-!

৬টি মন্তব্য:

  1. বালিকার স্বপ্ন থাকে,
    বালিকারা স্বপ্ন দিয়ে স্বপ্নকে
    সাজায় - ভালো লাগা আকাশ। তোমাকে আবার কবিতায় দেখে ভালো লাগছে আমার। নিরব নয়,এভাবেই আগের মতো সরব থেকো।

    উত্তরমুছুন
  2. বালিকার স্বপ্ন থাকে,
    বালিকারা স্বপ্ন দিয়ে স্বপ্নকে
    সাজায় -

    আকাশ... বালিকার স্বপ্ন এখনো মনে রেখেছিস ? যাই হোক ভালো লেগেছে কবিতা ।

    উত্তরমুছুন
  3. স্বাগতম কবি। আমাদের সাথে হোক আপনার পথচলা...

    উত্তরমুছুন
  4. জানেনা সে -
    স্বপ্নগুলি একদিন
    'থাকে' থেকে 'ছিল'
    হয়ে যাবে-!

    উত্তরমুছুন
  5. স্বপনের মাঝে হোক নান্দনিক বসবাস।

    উত্তরমুছুন
  6. অনেক স্বপ্নের ফুল
    একটা একটা করে সুতো বেঁধে
    মালায় গেথেছে, সাদা সাদা
    ছয়টা ফুলের পর
    ভাল লাগলো ভীষণ

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1