শুক্রবার, ২২ আগস্ট, ২০১৪

স্বপ্নের পুরুষ





মোসলেহ উদ্দিন বাবুল
========================================================================

ঠিক কবে থেকে,
স্মরণে আসেনা,
তোমার হাতের মধ্যে হাত
অন্য হাতে আলতো স্পর্শ, ঘাড়ে, গলায়, অস্ফুট চিবুকে...

বাঁ'কানের কাছাকাছি এসে, নম্র কন্ঠে হাওয়ায় কম্পন -
'ভালবাসি' ...
তারপর জপমালা, ভালবাসি, ভালবাসি, ভালবাসি ...

সার্টের বোতাম দু'টো
আলতো আঙ্গুলে খুলি, না লাগাই,
নিজেই বুঝিনা !
তুমি তো কখনো সেন্ডো গেঞ্জি পড়োনা ।
কলমটা গুঁজে দিই বুক পকেটের পাশে,
আজকাল সার্টে কেন পকেট থাকেনা !

'ফেরা-পথে আধ কিলো মরিচ এনো,
তুমি তো লংকা ছাড়া খেতেই পারোনা',
কাঁচা মরিচের কথা বেশী করে মনে থাকে,
ওর প্রিয় সালাদ বানাবো ।

অফিস ছুটির পরে ফিরবে 'সে',
হাত খালি, পকেটে প্যাকেট ।
মরিচটা ভুলে গেছে, এটা তার নিত্য-রুটিন !
পেন্টের পকেট থেকে আলগোছে তুলে এনে
গুঁজে দেয় ব্লাউজের ফাকে, ছোট্ট প্যাকেট !
কিট-কাট, আমার পছন্দ-চকলেট,
এটুকু সে কখনো ভোলেনা ...

এখনো কি খুকী আছি নাকি !
বোঝেনা সে, বুঝতেও চায়না

মনে মনে সারাদিন দেখা ...

এমনো তো হতে পারে ! প্রাণে থাকা অনিন্দ পুরুষ
এমনি বাস্তব হয়ে উঠে আসবে চোখের পাতায় !
সত্যি সত্যি পথে ঘাটে কখনো বা দেখা হয়ে যাবে
যার সাথে স্বপ্ন সহবাস ...

৬টি মন্তব্য:

  1. এমনো তো হতে পারে ! প্রাণে থাকা অনিন্দ পুরুষ
    এমনি বাস্তব হয়ে উঠে আসবে চোখের পাতায় !
    সত্যি সত্যি পথে ঘাটে কখনো বা দেখা হয়ে যাবে
    যার সাথে স্বপ্ন সহবাস ...প্রত্যাশা পূর্ণ হোক কবি।

    উত্তরমুছুন
  2. এখনো কি খুকী আছি নাকি !
    বোঝেনা সে, বুঝতেও চায়না...

    হাহ্‌ হা হা্‌...এখনো সেই আগের অনুভূতি ভাইয়া ! মুগ্ধ হলাম সত্যিই !!

    উত্তরমুছুন
  3. চমকপ্রদ কবিতার জন্য অভিনন্দন কবি।সবার লেখনিতে হোক আপনার ভালোবাসার পরশ...

    উত্তরমুছুন
  4. বালিকার চটুল প্রেম ! মন্দ লাগেনি,আমাকে পিছনে নিয়ে গেলো !!

    উত্তরমুছুন
  5. আপনার অনুভূতির পরশে মুগ্ধ হলাম কবি। এক যুগ পর আপনাকে আবারো কবিতার প্লাটফর্মে দেখে পুলকিত হলাম!

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1