চন্দনকৃষ্ণ পাল
===========================================================
গাছের পাতায় লেপটে আছে তরল অন্ধকার
কাশের বনেও কুয়াশা তার স্বপন ছড়িয়েছে
নদীর শরীর আবছা কালো, জানায় নমস্কার
যুবক তোমার দুচোখে আজ বৃষ্টি জমে আছে।
দীপান্বিতার আদর ছেড়ে শীতল হাওয়া মাখো,
অভিমানের খোলস ছেড়ে দুহাতে হাত রাখো।
অসাধারণ ! পড়ে দারুণ পুলকিত হলাম দাদা !!
উত্তরমুছুনদীপান্বিতার আদর ছেড়ে শীতল হাওয়া মাখো,
উত্তরমুছুনঅভিমানের খোলস ছেড়ে দুহাতে হাত রাখো।
বাহ্ বেশ কবি ! কামনার পূর্ণতা হোক।
ছয় লাইনের কবিতায় অপূর্ব প্রকাশ ! একযুগ পর আপনার কবিতা পড়ার সুযোগ হলো দাদা। খুব মিস করি আমার দেশ,মাটি ও মানুষ সেই সাথে প্রিয় মুখ গুলো।ভালো থাকবেন,শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন।
উত্তরমুছুনআপনার জন্যও ভালোবাসা।
মুছুনশুরুর লাইনটা দিয়েই বেশ মজা নিয়ে পড়লাম ...
উত্তরমুছুনগাছের পাতাই লেপটে আছে তরল অন্ধকার । অনেক ভাল লেগেছে কবিতাটি
নদীর শরীর আবছা কালো, জানায় নমস্কার...এমন বাক্য চয়নের জন্য আপনাকেও আমার নমসস্কার দাদা ।
উত্তরমুছুনআপনাদের মন্তব্য পড়ে আমি মুগ্ধ। সবাইকে অনেক ধন্যবাদ।
উত্তরমুছুন''যুবক তোমার দুচোখে আজ বৃষ্টি জমে আছে।
উত্তরমুছুনদীপান্বিতার আদর ছেড়ে শীতল হাওয়া মাখো,
অভিমানের খোলস ছেড়ে দুহাতে হাত রাখো।''
দাদা, ভালো ছড়াকার তুমি, তা জানতাম । কবিতায়ও যে তুমি এতো ভালো, জানতাম না । অভিনন্দন দাদা । আরো চাই ।