মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

পরকীয়া পড়চা

 


 হানিফ মোহাম্মদ
----------------------------------------------------------------------------------------------------------------------------------
রাতের পথে হেটেছি দুঃসাহসী পদে
স্থুল পরকীয়াকে প্রেম ভেবে
সুলষ্ম প্রেমকে দু'হাতে সরিয়ে দিয়েছি
পেতলকে সোনা ভেবে
সোনাকে ভেবেছি ভুল
কুল বিসর্জণ দিয়েছি যমুনার জলে
ঘর ছেড়ে কদমতলে বেঁধেছি বাসর
দোসর ফেলে অসার জীবন করেছি আপন
সূতা ছেড়া ঘুড্ডির মত গোত্তা খেয়ে খেয়ে
বার বার তোমার পায়ে আছড়ে পড়েছি
লোক- লজ্জা- ভয় তুচ্ছ করে
স্বচ্ছন্দে তোমার কাছে করেছি আত্মসমর্পণ।
এখন যৌবনের খুঁটিতে ঘূন ধরেছে
মরচে পড়েছে জীবনের গ্রীলে
শক্ত কংক্রীট সময়ের সাথে তাল রেখে
লোনা ধরা মাটির স্তুপ
এখন যাও বললেই কি যাওয়া যায়!
তোমারতো ঘর আছে, সংসার আছে
সব আছে তোমার
আর আমি নিঃস্ব- সম্বলহীন।
প্রেম তোমাকে দিয়েছে ঘর
আমাকে দিয়েছে অঝর কান্নার সমূহ সম্ভবনা। 

৫টি মন্তব্য:

  1. নান্দনিকতা, শিল্পের জরুরী বিষয় । এখানে তা আছে । হৃদয়গত বিষয়ে যুক্তি উপস্হাপন অবান্তর । দর্শককেই খুজঁতে হবে অন্তর্গত সাজুয্য, শিল্পীর কাজ হৃদয় দিয়ে সৃষ্টি করা, বুদ্ধিি দিয়ে এডজাষ্টমেন্ট নয় । ধন্যবাদ কবি । সুন্দর ।

    উত্তরমুছুন
  2. চমকিত হই কবিতাটি পড়ে। শুভ কামনা থাকলো।

    উত্তরমুছুন
  3. চমৎকার শব্দ গাঁথুনি আর সাবলীল তার ভাব...খুবই ভালো লাগা কবি।

    উত্তরমুছুন
  4. চমৎকার ভাবের প্রকাশ কবি ! অভিনন্দন...

    উত্তরমুছুন
  5. দারুণ কবিতা কবি! আরো এমন কবিতার দাবী আপনার কাছে।শুভকামনা রইলো।

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1