বুধবার, ২০ আগস্ট, ২০১৪

তোমাকে মনে পড়ে



আবদুল্লাহ আনসারী
------------------------------------------------------------------------------------------------------------
তোমাকে মনে পড়ে-
তোমাকে মনে পড়ায় প্রাত্যহিকতা, নিয়মের ভেতর নিয়ম
অবাধ চলাচলের স্বাধীনতার জন্যে নয়
মানচিত্রের জন্যে নয়
অবহেলিত জনগোষ্ঠিকে উদ্ধারের জন্যে নয়-
একক, অদ্বিতীয় হিসাবে সবার মাঝে আলাদা করে দেয়ার জন্য।

তোমাকে মনে পড়ে-
কারণ তুমি পিতা, সে জন্য নয়-
সে কথা জানে সকল লতা গুল্ম ও
তুমি পিতা এবং অভিবাবক।
আমার স্বাধীনতার যথাযথ পুরস্কার তোমাকে দেয়নি
দাসত্তের অভ্যাসে লালিত আমাদের স্বাধীনতা পোষায় না।

তোমাকে বড্ড মনে পড়ছে আজ-
তুমি অকারণ এবং অযৌক্তিক ভালোবেসেছো,
বড্ড বেশি রকম ভালোবেসেছো,
প্রচন্ড ভালোবেসেছো--

তোমাকে মনে পড়ে--
তুমিই আমাকে বাংগালী হওয়ার অধিকার দিয়েছো
তুমি আমাকে দিয়েছো
বোশেখের তপ্ত দুপুরে ঘর পালিয়ে
আম বাগানে কৈশোর হারানোর স্বাধীনতা,
যৌবনে প্রচন্ড বিদ্রোহী হতে, প্রতিবাদে সোচ্চার হতে, হুনকারিতে, পেটানো লোহার মতো শক্ত এবং সর্বোপরি মানবিক হতে, সোনার মানুষ হতে।

পিতা-- আমার পিতা, আমার অবিভাবক
আজ যৌবনের প্রখর রোদে দাড়িঁয়ে আমি
ছায়াহীন জলন্ত সূয্যের নীচে, চারদিকে ক্ষুদারত শকুণ

৫টি মন্তব্য:

  1. তোমাকে মনে পড়ে--
    তুমিই আমাকে বাংগালী হওয়ার অধিকার দিয়েছো

    অনবদ্য লেখনি কবি ! আমাদের সাথেই হোক আপনার পথচলা..

    উত্তরমুছুন
  2. তোমাকে মনে পড়ে-
    কারণ তুমি পিতা, সে জন্য নয়-
    সে কথা জানে সকল লতা গুল্ম ও
    তুমি পিতা এবং অভিবাবক।
    আমার স্বাধীনতার যথাযথ পুরস্কার তোমাকে দেয়নি
    দাসত্তের অভ্যাসে লালিত আমাদের স্বাধীনতা পোষায় না।

    অভিনন্দন কবি...সত্যের প্রকাশ !

    উত্তরমুছুন
  3. তোমাকে মনে পড়ে--
    তুমিই আমাকে বাংগালী হওয়ার অধিকার দিয়েছো।

    অভিনন্দন আনসারী ভাই।চমকপ্রদ সাহসী উচ্চারণ ও সঠিক ইতিহাস ।আপনাকে এখানে সরব দেখতে চাই।

    উত্তরমুছুন
  4. বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পিতা তোমায় লাল সালাম।

    উত্তরমুছুন
  5. এক কথায় চমৎকার উপস্থাপনা ও শব্দ শৈলী ! আপনার বোধের কলমে ফুটুক ফুল চন্দন...

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1