মাসুম রহমান আকাশ
===========================================================
বালিকার স্বপ্ন ছিল - !
অনেক স্বপ্নের ফুল
একটা একটা করে সুতো বেঁধে
মালায় গেথেছে, সাদা সাদা
ছয়টা ফুলের পর
রক্তরাঙা একটা গোলাপ
তারপরে কাঠালি চাঁপারা
একে একে সাজায় পশরা
তারপর রক্তজবা - !
বালিকার স্বপ্ন থাকে,
বালিকারা স্বপ্ন দিয়ে স্বপ্নকে
সাজায় -
জানেনা সে -
স্বপ্নগুলি একদিন
'থাকে' থেকে 'ছিল'
হয়ে যাবে-!

বালিকার স্বপ্ন থাকে,
উত্তরমুছুনবালিকারা স্বপ্ন দিয়ে স্বপ্নকে
সাজায় - ভালো লাগা আকাশ। তোমাকে আবার কবিতায় দেখে ভালো লাগছে আমার। নিরব নয়,এভাবেই আগের মতো সরব থেকো।
বালিকার স্বপ্ন থাকে,
উত্তরমুছুনবালিকারা স্বপ্ন দিয়ে স্বপ্নকে
সাজায় -
আকাশ... বালিকার স্বপ্ন এখনো মনে রেখেছিস ? যাই হোক ভালো লেগেছে কবিতা ।
স্বাগতম কবি। আমাদের সাথে হোক আপনার পথচলা...
উত্তরমুছুনজানেনা সে -
উত্তরমুছুনস্বপ্নগুলি একদিন
'থাকে' থেকে 'ছিল'
হয়ে যাবে-!
স্বপনের মাঝে হোক নান্দনিক বসবাস।
উত্তরমুছুনঅনেক স্বপ্নের ফুল
উত্তরমুছুনএকটা একটা করে সুতো বেঁধে
মালায় গেথেছে, সাদা সাদা
ছয়টা ফুলের পর
ভাল লাগলো ভীষণ