বুধবার, ২০ আগস্ট, ২০১৪

পাইনি আজও


আবু ইশতিয়াক
========================================================================
তন্ন তন্ন সারা শহর-
পার্ক, সিনেপ্লেক্স, রেস্তোরা,
অভিজাত্ আবাসন, বনেদি সপিং মল,
নিষিদ্ধ পাড়া, ঘিঞ্জি পল্লী
কোত্থাও নেই!
পদ্মা পাড়, ঝিরি ঝিরি দখিণা বাতাস,
বেঞ্চে শিল্প,
শিল্পের উপর বসে কথকতা।
ওখানেও নেই।

খুঁজেছি নির্নিমিখ
বুকে আঁকা সৌম্য কান্তি,
উন্মুক্ত,-
বাতাস, পাখ-পাখালী নিস্প্রোভো এগোই
বর্তমান যে অতীতে বিলিন হয়
তা অর্বাচীন।
বটগাছ স্থির অবিচল-
দেখেছিল কোন এক সময়,
মনে পড়ে, পড়ে না এমন!

নিতম্ব ছোঁয়া ঘন কালো চুল,
সজ্জিত কেশ- চুড়ো-খোঁপা,
খোঁপাতে হলুদ গাঁদা।
ঠোঁটে মেরুন লিপিস্টিক,
হাতে কাঁচের কাঁকন,
কপালে মেরুন টিপ-
বিন্দুর কাছাকাছি;
মৃগ আঁখি, আঁখিতে কাজল-
ত্রিকোণ থেকে কিঞ্চিত এগিয়ে।
পরনে তাঁতের সাড়ী - কাঁচা হলুদ,
লাল পাড়। উর্বশী গড়ন, নির্মল পেলব ত্বক,
খাত, গিরি-খাত- নদীর মতন।
হঠাৎই সবল ঢেউ, জলতরঙ্গ বাজে!
অবিরত অন্বেষণে অবসাদ অভি-গ্রস্ত,
তবু পাইনি আজও টাইম মেশিন নেই বলে।

৬টি মন্তব্য:

  1. বাতাস, পাখ-পাখালী নিস্প্রোভো এগোই
    বর্তমান যে অতীতে বিলিন হয়
    তা অর্বাচীন।
    বটগাছ স্থির অবিচল-
    দেখেছিল কোন এক সময়,
    মনে পড়ে, পড়ে না এমন!
    স্বাগতম কবি। আমাদের সাথেই হোক আপনার পথচলা...

    উত্তরমুছুন
  2. পদ্মা পাড়, ঝিরি ঝিরি দখিণা বাতাস,
    বেঞ্চে শিল্প,
    শিল্পের উপর বসে কথকতা।
    ওখানেও নেই।

    বাহ্‌ চমৎকার বিন্যাস কবি !

    উত্তরমুছুন
  3. ''হঠাৎই সবল ঢেউ, জলতরঙ্গ বাজে!
    অবিরত অন্বেষণে অবসাদ অভি-গ্রস্ত,
    তবু পাইনি আজও টাইম মেশিন নেই বলে।''

    উত্তরমুছুন
  4. বাতাস, পাখ-পাখালী নিস্প্রোভো এগোই
    বর্তমান যে অতীতে বিলিন হয়
    তা অর্বাচীন।

    ভালো লাগা কবি।ভিন্ন আমেজে দারুন বিন্যাস !

    উত্তরমুছুন
  5. সময়ের নিদারুণ খড়তাপ ! কেউ পায় আর কেউ হারায়...

    উত্তরমুছুন
  6. ভাবনার অপূর্ব প্রকাশ ! সত্যিই ভালোলাগা কবি।

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1