জাকির মোহাম্মদ
========================================================================প্রয়োজন শেষ হয় না
তার রেশ থেকে যায়
হাটে-ঘাটে-মাঠে
জীবনের অলিতে গলিতে পলিতে
ক্যাম্পাসের ছোট সেই ইটের স্পর্শে
প্রয়োজন প্রতারক নয় সময়ের
যতটুকু জীবন
ক্ষণকাল এইতো
নো প্রবলেম,এই তো জীবন
জীবনের প্রত্যাশা যখন
সময়ের এভারেস্ট ছোঁয়
দেখি থালা-বাসনের শব্দে
হিটলারের গোঁপ কেঁপে ওঠে
তারপর আসে দৈনিক প্রয়োজন
একবার ঘটা করে প্রয়োজন আযোজন করে
কপাট আঁটা দরজায় ঢেউ তুলবে
ভোর এসেছিল তার কল্পনার হালতে
আদতে এখানে গোতা খায়
জীবনের নান্দনিক প্রেমের তোফান
সব প্রয়োজন শেষ হয় না
কিছু বাকি থাকে সময়ের খাতায়
কিছুবা লুকিয়ে থাকে বর্ডারের ওপাশে
কৌশলিক আয়োজনে বিচিত্র প্রয়োজনে।

সব প্রয়োজন শেষ হয় না
উত্তরমুছুনকিছু বাকি থাকে সময়ের খাতায়...
জীবনের প্রত্যাশা যখন
উত্তরমুছুনসময়ের এভারেস্ট ছোঁয়
দেখি থালা-বাসনের শব্দে
হিটলারের গোঁপ কেঁপে ওঠে
তারপর আসে দৈনিক প্রয়োজন...অপূর্ব বিন্যাস কবি!
চমৎকার জীবন বিন্যাস জাকির ! অভিনন্দন তোমাকে।
উত্তরমুছুনবিচিত্র এই জীবনে বিচিত্র আয়োজন... বিচিত্র প্রয়োজন ! ভিন্ন ভাবে ভালো লাগা কবি।
উত্তরমুছুনবেশ্ ! ভাবনার সুন্দর প্রকাশ...
উত্তরমুছুন