শনিবার, ২৩ আগস্ট, ২০১৪

আমার প্রার্থনার মন্দির


ওয়াহিদ জালাল
========================================================================
যে চোখের জল মৃত মানুষের মুখের উপর
পড়লে অলৌকিক সুন্দরে ভরে ওঠে অবাক পৃথিবী
সেই চোখের জল আর ফেলোনা অন্ধকারের উপর ।
স্বপ্নের জন্যে অমন একফোঁটা জল আমার খুব
প্রয়োজন, একদিন প্রজাপতির খোঁজে যখন বের হবো
শহরের পর শহর তারপর নামবো গায়ের হালপথ
ধরে, তখন তোমার কাছে ছুটে আসবো আমি ।

আমার নিজের কোন দীর্ঘশ্বাস নেই, তোমার থেকে
লুকিয়ে নেয়া অল্প দিগন্তই আমার, সেই কবে
একসাথে দু’জন কথা বলতে-বলতে লাফিয়ে ওঠা
বাতাসকে ছুঁয়েছিলাম, তুমি বলেছিলে, এই নাও ;
তোমাকে স্পর্শ দিলাম। সেই থেকে তোমার সেই
পরম স্পর্শই আমার জোছনামাখা বাঁশবাগান ।

পথে নামলেই তোমার পায়ের দাগ, ঝলমল
করে তোমার মুক্তার মতো দৃষ্টি, চেয়ে দেখি
সবুজ পাতাগুলো কেমন তাঁতের শাড়ি পরে তোমার
মতো তাকিয়ে আছে আমার দিকে, আজকাল
তুমি আরো রূপসী হয়েছো, তোমার বুকের উপর
কাঞ্চনময় ভালবাসার প্রান্তর, আমার প্রার্থনার মন্দির ।

তুমি চোখের জল জমিয়ে রাখো আশ্বিনের চাঁদ
অশান্ত স্রোত এসে ছুঁইবো আমি মনে বড় সাধ ।

৮টি মন্তব্য:

  1. বাতাসকে ছুঁয়েছিলাম, তুমি বলেছিলে, এই নাও ;
    তোমাকে স্পর্শ দিলাম। সেই থেকে তোমার সেই
    পরম স্পর্শই আমার জোছনামাখা বাঁশবাগান ।

    নিমগ্ন প্রেম ! অনবদ্য লেখনি কবি।অভিনন্দন...

    উত্তরমুছুন
  2. আপনার কবিতার প্রতি সত্যিই বিমুগ্ধ কবি ! শুভ কামনা...

    উত্তরমুছুন
  3. আল্পুত হলাম ! ভালো লাগা চিরন্তন...

    উত্তরমুছুন
  4. সুন্দর লেখনি কবি ! শুভেচ্ছা ও ভালোবাসা...

    উত্তরমুছুন
  5. ভীষন মুগ্ধতা জালাল ভাই। কেমন আছেন ?

    উত্তরমুছুন
  6. ''তুমি চোখের জল জমিয়ে রাখো আশ্বিনের চাঁদ
    অশান্ত স্রোত এসে ছুঁইবো আমি মনে বড় সাধ ।''

    ভালো লেগেছে । অভিনন্দন ।

    উত্তরমুছুন
  7. ''তুমি চোখের জল জমিয়ে রাখো আশ্বিনের চাঁদ
    অশান্ত স্রোত এসে ছুঁইবো আমি মনে বড় সাধ ।''

    ভালো লেগেছে । অভিনন্দন ।

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1