শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ
------------------------------------------------------------------------------------------------------------
সুতনুর তপশীলে অতনুর চাঁদ
অপেক্ষার আকাশে এতকাল ঝুলেছিল
স্রেফ ভাবের হরিণী,
চেতনার অলিগলিতে ছিল
আধশোয়া রমণীর আনাগোনা
চোরা জ্যোৎস্নার জ্যোতি ।
আজ চাঁদ মাটিতে নেমে এসেছে
নীলাভ অন্ধকারের মায়াবী আলোয়
আজ আমি একটি পঞ্চদশী পূর্ণিমার
পূর্ণাঙ্গ পরিচালক ।
জ্যোৎস্নারা সারারাত গলে যাবে
সুতনু রাতের শরীরে..……
আজ শুধুই একটি চাঁদবতী রাত ।

মুগ্ধ আমি কবিতার ভাষায় ! কবিই কবির নির্মাতা,আপনার লেখনিতে তা ধরা পড়েছে খুবই সুন্দর রূপে।
উত্তরমুছুন''আজ চাঁদ মাটিতে নেমে এসেছে
উত্তরমুছুননীলাভ অন্ধকারের মায়াবী আলোয়
আজ আমি একটি পঞ্চদশী পূর্ণিমার
পূর্ণাঙ্গ পরিচালক ।''
যে পারে, সে সবই পারে , আবারো প্রমান হলো প্রিয় প্রাবন্ধিক । কবিতাটা ভালো লেগেছে আমার । অভিনন্দন ।
অসাধারণ ! মুগ্ধ ! দারুন ভাবে বিমোহিত....
উত্তরমুছুন
উত্তরমুছুনমুগ্ধতা...প্রাণ ছুঁয়ে গেল। চমৎকার, একটি কবিতা।