মোসলেহ উদ্দিন বাবুল
=======================================================================
মন্ত্রী মশাই তোমার কাছে
নালিশ আছে আমার ,
কি করে কই দুঃখের কথা,
বোতামই নেই জামার !
পায়জামার ঐ ফিতাও নেই,
নেই তো মাথার টুপি,
পেটেও যে খাবারটা নেই,
বলছি চুপি চুপি ...
শব্দ করে বলি যদি,
শত্রু পাবে সুযোগ,
বিরোধী দল তুলবে তখন
আন্দোলনের হুজুগ ।
আসলে তো দোষটা আমার নিজের পেটের ক্ষুদার,
এমন হলে ক্যামনে বাঁচি, কি করে হই উদার !

বাহ্! দারুণ লিখেছেন কবি । অভিনন্দন...
উত্তরমুছুনকবি ছড়াতো আপনার দারুণ বাস্তব ভিত্তিক! বেশ্ লাগলো।
উত্তরমুছুনসময়ের উচ্চারণ ভাইয়া ! অভিনন্দন আপনাকে এমন ছড়া উপহার দেবার জন্য।
উত্তরমুছুনআসলে তো দোষটা আমার নিজের পেটের ক্ষুদার,
উত্তরমুছুনএমন হলে ক্যামনে বাঁচি, কি করে হই উদার !
শব্দ করে বলি যদি,
উত্তরমুছুনশত্রু পাবে সুযোগ,
বিরোধী দল তুলবে তখন
আন্দোলনের হুজুগ ।---------আসলেই তাই, বাবুল ভাই।
বাস্তবতার চমৎকার প্রকাশ ! আমার মুগ্ধতা শুধুই কবি...
উত্তরমুছুন