বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪

নালিশ





মোসলেহ উদ্দিন বাবুল
=======================================================================

মন্ত্রী মশাই তোমার কাছে
 নালিশ আছে আমার ,
কি করে কই দুঃখের কথা,
বোতামই নেই জামার !

পায়জামার ঐ ফিতাও নেই,
নেই তো মাথার টুপি,
পেটেও যে খাবারটা নেই,
বলছি চুপি চুপি ...

শব্দ করে বলি যদি,
শত্রু পাবে সুযোগ,
বিরোধী দল তুলবে তখন
আন্দোলনের হুজুগ ।

আসলে তো দোষটা আমার নিজের পেটের ক্ষুদার,
এমন হলে ক্যামনে বাঁচি, কি করে হই উদার !

৬টি মন্তব্য:

  1. বাহ্‌! দারুণ লিখেছেন কবি । অভিনন্দন...

    উত্তরমুছুন
  2. কবি ছড়াতো আপনার দারুণ বাস্তব ভিত্তিক! বেশ্‌ লাগলো।

    উত্তরমুছুন
  3. সময়ের উচ্চারণ ভাইয়া ! অভিনন্দন আপনাকে এমন ছড়া উপহার দেবার জন্য।

    উত্তরমুছুন
  4. আসলে তো দোষটা আমার নিজের পেটের ক্ষুদার,
    এমন হলে ক্যামনে বাঁচি, কি করে হই উদার !

    উত্তরমুছুন
  5. শব্দ করে বলি যদি,
    শত্রু পাবে সুযোগ,
    বিরোধী দল তুলবে তখন
    আন্দোলনের হুজুগ ।---------আসলেই তাই, বাবুল ভাই।

    উত্তরমুছুন
  6. বাস্তবতার চমৎকার প্রকাশ ! আমার মুগ্ধতা শুধুই কবি...

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1