শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৫

স্বপ্নবীজ >< পুলিন রায়



স্বপ্নবীজ
---------------------------------------------------------------------------------------------------------
আকাশ থেকে বৃষ্টি নামে
রবীন্দ্র সংগীতের সুরে
এইখানে স্বপ্নবীজ বোনা হয়েছে
কালের ঝণার্ধারায় নেমে আসা স্বপ্নবীজ
হাতের তালুতে আগুন নিয়ে
হেঁটে গেলে ইতিহাসের পরতে পরতে
দেখা মিলে শহিদের রক্তাভ চাহনী।
অনন্ত ভালোবাসায় যে হাত মেখে নিয়েছিলো
হলুদে রঙ
সে হাত হয়ে যাবে থুথ্থুরে?
যে চোখে সাগর সমান তৃঞ্চা
সেখানেই নোঙ্গর ফেলেছে নবীন কিশোর
বজ্রমুষ্টিতে চিত্রল রেখা
ভাতের সানকিতে ক্ষুধার মানচিত্র,
অযুত নিযুত চোখের দৃষ্টিপাত
এইখানে বোনা স্বপ্নবীজের
তরুতে জল দেবেই নবীন কিশোরের দল...

২টি মন্তব্য:

  1. যুগে যুগে এমনই তো প্রবহমান নিয়মে স্বন্প পূরণ হয়ে আসছে নবীনের দ্বারা!
    নবীনরাই করছে নতুন নতুনের আবিষ্কার...
    অনেক ভাল লেগেছে কবিতাটি

    উত্তরমুছুন
  2. যুগে যুগে এমনই তো প্রবহমান নিয়মে স্বন্প পূরণ হয়ে আসছে নবীনের দ্বারা!
    নবীনরাই করছে নতুন নতুনের আবিষ্কার...
    অনেক ভাল লেগেছে কবিতাটি

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1