হানিফ মোহাম্মদ
---------------------------------------------------------------------------------------------------
বিশুদ্ধতার সেই মহাপ্রলয় আর কতদূর?
এখনো কি সূর্য উঠে?
গাঙচিল ডানা মেলে সুনীল আকাশে?
এখনো কি জোছনায় ভেজে পূর্ণিমার রাত?
তোমার হাতে মাথা রেখে
ভুলে থাকা বালিশের রাতগুলি
কী নিদারুন শুষ্কতায় উবে গেছে
জেগে আছে পত্রহীন মেহগনির পাল।
এখনো টিফিন ক্যারিয়ার হাতে
কুয়াশা ভেদ করে
হেঁটে চলা মানুষগুলি
গভীর রাতে ঘরে ফেরে
ক্লান্ত বিধ্বস্ত দেহে।
কেন?
কেন গভীর রাতে জেগে উঠে না
ধলুর দোকানে চিকন বাঁশির সুর।
সবকিছু ঘুমিয়ে আছে
সবকিছু ঘুমিয়ে থাকে।
কেন?
ইস্রাফিল সিঙ্গা হাতে ঘুমিয়ে গেছে
ভুলে গেছে ফুৎকারে উড়িয়ে দিতে
পাহাড়-পর্বত, জনপদ।
উড়িয়ে দাও বিষাক্ত সময়
বিষাক্ত নদীর ঢেউ
উড়িয়ে দাও সুন্দরী নারীর
বুকের আঁচল।
বিবসনা হও ধরণী মাতা।
প্রলয় চাই।
চাই মহাপ্রলয়ের সিঙ্গাধ্বণি।
বিশুদ্ধতার তুলাবীজ উড়ে এসে
বোপিত হোক শ্বাশত সময়ের
হৃদয়তন্ত্রীতে।
.jpg)
অপূর্ব শব্দদের আহ্বানে একটি নতুন শুদ্ধতার আকুত দ্বাবি
উত্তরমুছুনতবে কে শুনবে এ ডাক, কে দিবে সাড়া এ নতুর করে সাজাতে এ আহ্বানে,, তাই হোক যেভাবেই হোক তাই চাই
বিশুদ্ধ ভাষা, বিশুদ্ধ পরিবেস, বিশুদ্ধ সব.....
অসাধারণ একটি কবিতা,, মন ছুঁয়ে গেলো