বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

নিয়মতান্ত্রিকতায় অমানবিকতা


সুমা জায়গীরদার
------------------------------------------------------------------------------------------------------------

আতঙ্ক তাড়িত হৃদয়ে অন্ধ কুঠুরিতে বসবাস
অর্গলের অনাস্থায় পরিপাটি বিছানায়-
কোলাহল মুখরিত নগরীর ডাউন টাউনে
সর্বক্ষণ লম্বমান
শুয়ে থাকা আলো আঁধারিতে
স্বজনের পীড়াপীড়িতে অন্ধকারে দ্রিমি-দ্রিমি
কবরের স্তব্ধতার মরুময় ছেড়া নাভিমূলে
একটি সাজানো স্বপ্নের ক্রমাগত বিনাশ হয়।

একটি তামাটে দুঃখ একটি লৌহ ইষ্পাত
খন্ডের মতো,
সমস্যা কবলিত নগরে, খাদ্যের দোকানে
কেজি স্কুলের সামনে, আমার অফিসেরটেবিলে
দরগাহ শরীফের গোরস্থানে, নগর ভবনের
উচ্ছল গেটে ক্রমশঃ সেঁটে যায়...
কখনো প্রাঞ্জল, আবার কখনো দুর্গন্ধময় বর্জ্যে
হয়ে উঠে ধ্বংসের রাজ হাঁস;
বিনষ্ট হয় খাটের জাজিম,
সূর্যের আলো ছিটকে লোকান্তরিত হয়
নীলিমার নীলে।

একটি স্বপ্নীল সুখ, মানুষের কাছে সব
চেয়ে মানবিক,
কিন্তু নিয়মতান্ত্রিকতায় জেগে উঠে না
কখনো খিলখিল শব্দে।

৯টি মন্তব্য:

  1. সমস্যা কবলিত নগরে, খাদ্যের দোকানে
    কেজি স্কুলের সামনে, আমার অফিসেরটেবিলে
    দরগাহ শরীফের গোরস্থানে, নগর ভবনের
    উচ্ছ¡ল গেটে
    ক্রমশঃ সেঁটে যায়...
    .................................খুব ভাল লেগেছে আপা।

    উত্তরমুছুন
  2. আন্তরিক ধন্যবাদ বাহাদুর। জাগরণ বাংলাতে এভাবেই থেকো।

    উত্তরমুছুন
  3. একটি তামাটে দুঃখ একটি লৌহ ইষ্পাত
    খন্ডের মতো,
    সমস্যা কবলিত নগরে, খাদ্যের দোকানে
    কেজি স্কুলের সামনে, আমার অফিসেরটেবিলে
    দরগাহ শরীফের গোরস্থানে, নগর ভবনের
    উচ্ছ¡ল গেটে
    ক্রমশঃ সেঁটে যায়...............অসাধারণ কথামালা সুমা আপা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আন্তরিক ধন্যবাদ সুমন। জাগরণ বাংলাতে এভাবেই থেকো সাথে আমার।

      মুছুন
  4. দারুণ ভালোলাগা বন্ধু।তোমার কবিতা ও তোমাকে মিস করি খুউব...

    উত্তরমুছুন
  5. অনবদ্য লেখনি কবি!বরাবরের মতো ভালোলাগাতে সিক্ত হলাম!

    উত্তরমুছুন
  6. তোমার কবিতার সাথের ছবি আমার খুব ভালো লেগেছে মাম্মা।

    উত্তরমুছুন
  7. শব্দের দোলায় নাচে কি অতীত, কোন মেদুর স্মৃতি --!
    শুভেচ্ছা নিরন্তর --।

    উত্তরমুছুন
  8. অনেক গভীর চেতনার পরশে অসাধারণ কবিতাটি আপুনি
    অমার অনেক ভাল লেগেছে... তোমার অন্যান্য কত কবিতার চেয়ে এটি অন্যরকম মনে হলো যেন
    অনেক মুগ্ধতা আমার...

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1