বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

অনুভবে অনুভূতি >< সুমা জায়গীরদার


সুমা জায়গীরদার
================================================================================================

চাইবোনা আর ভূল করে
কখনো এই তোমাকে -
চাইলে কেবল 
হারিয়ে যায় ...

ডাকবোনা আর বুকের ভাষায়
অযুত ডাকে মন গলেনা -
দূর অজানায় মধ্য পথে
মিলিয়ে যায় ...

আঁজলা ভরে নদীর জল
নিতে গেলেই আপন করে -
জানিনা সে কার পিপাসায়
ফুরিয়ে যায় ...

বলবোনা এই তোমাকে ভালোবাসি
ভালোবাসা নেই তোমাতে -
কষ্ট কেবল হৃদয় মাঝে
থেকেই যায় ...

৩টি মন্তব্য:

  1. ''বলবোনা এই তোমাকে ভালোবাসি
    ভালোবাসা নেই তোমাতে -
    কষ্ট কেবল হৃদয় মাঝে
    থেকেই যায় ...'' এখন আমার বুকের মাঝে আগলে রাখা কষ্টগুলো ভীষনরকম সুখেই আছে, সুখেই থাকে ! ধন্যবাদ কবি । জীবন বোধ'য় এরকমই !

    উত্তরমুছুন
  2. ডাকবোনা আর বুকের ভাষায়
    অযুত ডাকে মন গলেনা -
    দূর অজানায় মধ্য পথে
    মিলিয়ে যায় ... আহা বন্ধু,এমন করে মন আমার খারাপ করে দিস্‌না প্লিজ্‌আজীবনের প্রয়োজনেইতো সবকিছু !

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1