শনিবার, ৩০ আগস্ট, ২০১৪

তোমার জন্য



চন্দনকৃষ্ণ পাল
========================================================================
তোমার জন্য খোলা ছিলো আমার এই দীর্ঘ আকাশ
ফুল পাখি আর নদী ছিলো তোমার জন্য অপেক্ষাতে,
তোমার জন্য তৈরী ছিলো খোলামাঠের উপল বাতাস
তারা ভরা আকাশ ছিলো নিরব নিঝুম অপার রাতে।

সংকোচনে ছোট্ট হলো এমন একটি দীর্ঘ আকাশ
ক্লান্ত হলো ফুল পাখি আর দীর্ঘ নদী অপেক্ষাতে,
কান্না ভেজা সুর ছড়ালো খোলামাঠের উপল বাতাস
তারা ভরা আকাশটাও ঢাকলো মেঘে সেই সে রাতে।

কেন কথা দিয়েছিলে নদী,আসবেই না ইচ্ছে তোমার যদি।

৮টি মন্তব্য:

  1. কবিতাটি পড়ে কথার গভীরতায় ডুব দিয়ে দেখলাম আরও অনেক গভীর ! চমৎকার উপস্থাপন !

    উত্তরমুছুন
  2. ''কেন কথা দিয়েছিলে নদী,আসবেই না ইচ্ছে তোমার যদি।''

    তুমি কবি হয়ে গেছো দাদা, ছড়ার পাশাপাশি আরো কবিতা চাই ।

    উত্তরমুছুন

  3. ধন্যবাদ দাদা। সাধারণ ভাবনাকে, অসাধারণে ফেলে ভাববার জন্য ।অনেক ভালো লাগা ! অনেক ভাল লাগলো ।

    উত্তরমুছুন
  4. চমৎকার উপমা আর অন্তমিল এ কবিতা সার্থক ভাবে উপস্থাপন করেছেন দাদা !আপনার কবিতা লেখার হাত অনেক ভালো।অভিনন্দন...

    উত্তরমুছুন
  5. "কেন কথা দিয়েছিলে নদী,আসবেই না ইচ্ছে তোমার যদি।"
    সুন্দর পঙ্কতিমালা, মন ছুঁয়েছে।

    উত্তরমুছুন
  6. ভালোলাগা রেখে গেলাম দাদা। চমৎকার লেখনি!

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1